ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে মাস্ক না পরায় ৬ জনকে অর্থদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ ২৮ জুন সকালে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মা মেডিসিন কর্নারের স্বত্ত্বাধিকারী সোহেল মিয়া (৩৬), রোকন মিয়া (৩২), সোলাইমান হোসেন (৪৩), সামিউল ইসলাম (২৮), ফরহাদ হোসেন (২৮) ও আল আমিন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকায় আরামনগর বাজার, হাসপাতাল রোড়, সিমলাবাজার, বাস টার্মিনাল এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত ৬ জনকে এক হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন এ প্রতিবেদককে জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবেও বলে তিনি জানান।

অভিযানকালে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে মাস্ক না পরায় ৬ জনকে অর্থদণ্ড

আপডেট সময় ০২:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০