ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৬৫০টি কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে অসহায়দের খাদ্য সহায়তা দিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ীতে অসহায়দের খাদ্য সহায়তা বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ১৮ মে দুপুরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে সামাজিক দূরত্ব মেনে ৩৫০ জন বেকার মৎস্যজীবীদের হাতে তিনি খাদ্যসামগ্রী তুলে দেন। তারপর কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে ৩০০ জন কর্মহীন দরিদ্রকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সেমাই ও হাত ধোয়ার সাবান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র সূত্রধর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাসেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী অনার্স কলেজের ভিপি নাজমুল হুদা বজলু, ছাত্রলীগ নেতা শরিফ আহাম্মেদ নিরব প্রমুখ।

এসময় প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনায় কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে। করোনাকালে কোনো মানুষ যাতে অনাহারে না থাকে, সেটি দেখার জন্য প্রতিটি নেতাকর্মীকে তিনি নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হল। যা সামনে অব্যাহত থাকবে বলেও তিনি বলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

৬৫০টি কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০