ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

ইসলামপুর বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান

ইসলামপুর বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালান প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে দোকান কিংবা প্রতিষ্ঠান পরিচালনা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৩ মে দুপুরে জামালপুর ইসলামপুর বাজারে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ্য করা গেছে যেসব ক্রেতা শপিং করতে এসেছেন তারা অনেকেই মাস্ক না পরে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই কেনাকাটা করছেন। মার্কেটের দোকানগুলোতে জীবাণুনাশক ছিটানো হচ্ছে না। পাশাপাশি সামাজিক গুরুত্ব বজায় রাখার হচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। তাই কোনো ভাবেই বেখেয়াল হলে চলবে না। আজকের পর যদি কেউ সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন, সেক্ষেত্রে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ করবো- তাৎক্ষণিক দোকান কিংবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

ইসলামপুর বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান

আপডেট সময় ০৬:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০