ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

সানন্দবাড়ীতে রাস্তা থেকে পানি নিষ্কাশনে ইউপি সদস্যের উদ্যোগ

সানন্দবাড়ী বাজারের রাস্তায় সেচপাম্প দিয়ে জলাবদ্ধতার পানি সরিয়ে ফেলা হচ্ছে। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. সিরাজুল ইসলামমের উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় রাস্তা থেকে পানি নিষ্কাশনের কার্যক্রম হাতে নিয়েছেন। ২৭ এপ্রিল থেকে সেচপাম্প বসিয়ে রাস্তার পানি সরিয়ে জনদুর্ভোগ লাঘবে তারা এই কাজ শুরু করেছেন।

সূত্র জানায়, চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার, সানন্দবাড়ী বাজারে থেকে মৌলভীরচর রাস্তার সানন্দবাড়ী দক্ষিণ বাজারে বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুপাশের বাড়িগুলো উঁচু হওয়ায় আশেপাশের সব পানি রাস্তায় এসে জলাবদ্ধতা সৃষ্টি করে। দোকান ও বাড়ির চেয়ে রাস্তা নিচু হওয়ায় বৃষ্টির পানি কোন দিকে নামতে পারে না। তাই একটু বৃষ্টি হলেই সব সময় পানি জমে থাকে। গাড়ি ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। সানন্দবাড়ী বাজারের আরআরসি রাস্তা নির্মাণ হওয়ার ফলে দক্ষিণ বাজারের রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে। সব সময় যেন হাটু কিংবা তার চেয়ে ওপর পর্যন্ত পানি জমে থাকায় ব্যাটারিচালিত গাড়ির মটর ও মোটরসাইকেলের স্যাইলেন্সার পর্যন্ত পানিতে ডুবে যায়। যার ফলে গাড়ি চলাচল ও মানুষের যাতায়াতে দুর্ভোগ বেড়েছে।

এই দুর্ভোগ কমানোর জন্য চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলামের উদ্যোগে বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম, আব্দুল আলিম, তারা মিয়া, আফরোজা বেগমসহ আরো অনেকেেই আর্থিক সহযোগিতা করে রাস্তা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্হা করেন। এতে রাস্তায় চলচলকারী হাজার হাজার লোকজন যাতায়াতকারী দুর্ভোগ থেকে রেহাই পাবে।

এ প্রসঙ্গে ইউপি সদস্য সিরাজুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, মানুষের কষ্টের কথা মাথায় নিয়েই এই উদ্যোগ নিয়েছি। সবাই যেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন। রাস্তা উঁচু না করলে সারা বছর হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে রাস্তা থেকে পানি নিষ্কাশনে ইউপি সদস্যের উদ্যোগ

আপডেট সময় ১২:০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০