ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জ হাসপাতালের ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জে (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের ফার্মসিস্টের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সংবাদে গোটা হাসপাতালে করোনাভীতি দেখা দিয়েছে। ৮ এপ্রিল মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, ৩৫ বছর বয়সী ওই ফার্মাসিস্ট ৩ এপ্রিল তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গোহাট্রা গ্রামের মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরদিন তার কর্মস্থল মাদারগঞ্জ হাসপাতালে যোগদান করেন। কদিন থেকে থেকে তিনি অসুস্থতা বোধ করলে ৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি হাসপাতালের আবাসিক ভবনে বসবাস করছেন।

তিনি আরও জানান, তার সাথে পুরো হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উঠাবসা ও চলাচল থাকায় এ নিয়ে বেশ শঙ্কায় রয়েছি। ফার্মাসিস্টকে আইসোলেশনে রাখাসহ এ নিয়ে আরো করণীয় কিকি আছে তা নিয়ে মেডিক্যাল টিম কাজ করছে।

এদিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বিন্নাফৈর গ্রামের ৬৩ বছর বয়স্ক নুরল শেখ নামের এক ব্যক্তি সর্দি কাশিতে মারা গেলে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে ওই বৃদ্ধের বাড়িটি লকডউন করা হয়েছে বলে জানিয়েছিন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জ হাসপাতালের ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৯:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০