ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুর পৌরসভার মশক নিধন অভিযান শুরু

ওষুধ স্প্রে করে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি । ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারপত্র বিতরণ এবং মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জামালপুর পৌরসভা।

২১ মার্চ সকালে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে মশা নিধনের ওষুধ স্প্রে করে এর উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ।

এ সময় পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায় এ ওষুধ স্প্রে করা হবে বলে জানান পৌর মেয়র। পৌর মেয়র বলেন, কোনভাবেই যাতে এডিস মশা পৌর এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষ্যে আমাদের সজাগ থাকতে হবে। এছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে । তিনি আরও বলেন, মশক নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখা হবে।

করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, প্যানেল মেয়র সাইমা হামজা সিমি, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মনিসহ পৌর কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুর পৌরসভার মশক নিধন অভিযান শুরু

আপডেট সময় ১০:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০