ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জামালপুরে ৫ ধূমপায়ীকে জরিমানা

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সাব-রেজিস্টার কার্যালয় চত্বরে ২২ জানুয়ারি দুপুরে অভিযান চালিয়ে পাঁচজন ধূমপায়ীকে একহাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ২২ জানুয়ারি দুপুরে জামালপুর সাব-রেজিস্টার কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় প্রকাশ্যে ধূমপান করার সময় মোফাজ্জল হোসেন ও হারুনকে ৩০০ টাকা করে, রবিউল আউয়ালকে ২০০ টাকা, শাহজাহান আলী ও বেলাল মিয়াকে ১০০ টাকা করে মোট একহাজার টাকা জরিমানা করা হয়।

তাদের পাঁচজনকে ২০০৫ (সংশোধিত ২০১৩) সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৪ (১) ধারায় জরিমানা করা হয়।

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে ৫ ধূমপায়ীকে জরিমানা

আপডেট সময় ১১:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০