ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে পরকীয়ার জেরে সংঘর্ষ, আহত ২০

জামালপুর (সরিষাবাড়ী) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পরকীয়ার জের ধরে বাড়িঘরে হামলা ও দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ১৯ জানুয়ারি বেলা ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের খাকুরিয়া বড়সরা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাকুরিয়া গ্রামের প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের বাবলু মিয়ার ভাতিজা জহুরুল ইসলামের। একপর্যায়ে মাসখানেক আগে জহুরুল ইসলাম প্রবাসীর স্ত্রী ওই নারীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান এবং তার স্বামীকে তালাক দেওয়ান। পরে তাকে বিয়ে করেন জহুরুল ইসলাম। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ওই নারীকে খুঁজে বের করে দিতে বাবলু মিয়ার পরিবার ও সমর্থকদের ওপর চাপ দেন ওই নারীর পরিবারের নিকটাত্মীয়রা।

১৯ জানুয়ারি পলাতক জহুরুল ইসলামের চাচা বাবলু মিয়া তার বাড়ির পাশে জমিতে হাল চাষের কাজ করছিলেন। এ সময় পালিয়ে যাওয়া ওই নারীর নিকটাত্মীয়দের সাথে বাবলু মিয়ার তর্কাতর্কির একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এতে ওই নারীর নিকটাত্মীয়রা ক্ষিপ্ত হয়ে বাবলু মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে নারী-পুরুষদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে পরকীয়ার জেরে সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ০৬:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০