ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

সানন্দবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

সানন্দবাড়ী বাজার থেকে আটক দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৬০টি ইয়াবাসহ ফজলুল হক ও নয়ন মিয়া নামের দুই মাদক কারবারিকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৮ অক্টোবর রাতে তাদেরকে আটক করা করা হয়। ২৯ অক্টোবর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও এএসআই হারুন অর রশিদ ২৮ অক্টোবর রাতে সানন্দবাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় নয়ন মিয়া (২৬) ও ফজলুল হককে (২৮) আটক করে তাদের কাছ থেকে ৬০টি ইয়াবা জব্দ করা হয়। আটক নয়ন মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুৎসুদ্দী গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে এবং ফজলুল হক একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। ২৯ অক্টোবর দুপুরে তাদেরকে জামালপুর আদালতে হাজির করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জামালপুর জেলহাজতে পাঠনো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

সানন্দবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯