ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

বাংলাদেশ-শ্রীলংকা পয়েন্ট ভাগাভাগি

বাংলারচিঠিডটকম ডেস্ক: ব্রিস্টলে বৃষ্টি, বৈরি আবহাওয়া ও মাঠ ভেজা থাকার কারণে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেল। বাংলাদেশ সময় ১১ জুন সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) দ্বাদশ বিশ্বকাপের ১৬তম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দু’দলকে। এখন ৪ খেলায় বাংলাদেশের পয়েন্ট ৩, সমানসংখ্যক ম্যাচে শ্রীলংকার ৪।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় (স্থানীয় সময় সকাল ১০টা) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের টস করার নির্ধারিত সময় ছিলো। আর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়) ম্যাচটি শুরুর নির্ধারিত সময় ছিলো। কিন্তু শেষ পর্যন্ত বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেল। মোট তিনবার মাঠ পরিদর্শনে সময় নির্ধারন করেও মাঠে প্রবেশ করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচ অফিসিয়ালদের মধ্যে ছিলেন- দুই অন-ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলব্রো, টিভি আম্পায়ার পাকিস্তানের আলিম দার, ম্যাচ রেফারি নিউজিল্যান্ডের জেফ ক্রো।

শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে গ্রাউন্ড স্টাফদের কথা বলেন ম্যাচের দুই আম্পারয়ার। সাত মিনিটের আলাপ-আলোচনা শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশ-শ্রীলংকা পয়েন্ট ভাগাভাগি

আপডেট সময় ০৮:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯