ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সরিষাবাড়ীতে তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাওসার তুষারের রহস্যজনক মৃত্যু’র ঘটনা ঘটেছে। ২৫ মে গভীর রাতে উপজেলার বাশুরিয়া গ্রাম থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চর বাসুরিয়া গ্রামের প্রবাসী আক্তার হোসেনের ছেলে কাওসার তুষারকে বাড়িতে একা রেখে তার মা বানেছা বেগম সন্ধায় পাশের বাড়িতে যান। তিনি বাড়িতে ফেরার পর তুষারকে উড়না দিয়ে রান্না ঘরের ধর্নার সাথে ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন হাজির হয়ে ঝুলন্ত লাশ নামিয়ে বাড়ির ওঠানে নিয়ে আসে।

খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইউনুছ আলী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। ২৬ মে শিশুটির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

কাওসার তুষার পিংনা ইউনিয়নের সোনামূই কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী। তুষারের মৃত্যর ঘটনাটিকে তার চাচা সাইফুল ইসলাম রহস্যজনক মৃত্যু বলে দাবি করেন।

এ দিকে নিহত ছাত্রের মা বানেছা বেগম বলেন, ‘আমার অনুপস্থিতিতে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের অভিযোগ পেলে নিয়মিত মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সরিষাবাড়ীতে তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ১১:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯