ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে ৫টি ওষুধের দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরে ৯ মে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি ওষুধের দোকানে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি এবং সনদ বিহীন ওষুধের দোকান চালানোয় এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম ৯ মে দুপুরে জামালপুর শহরের বাইপাস মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও স্টেশন সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি এবং সনদ বিহীন ওষুধের দোকান চালানোয় পাঁচটি ওষুধের দোকানের মালিককে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডিতরা হলেন স্টেশন সড়কের মেডিল্যাব ফার্মেসির মালিক মো. সোহেল, প্রান্তিক মেডিকেল হলের মালিক জিয়াউল হক ও সোহেল মেডিকেল হলের মালিক লিটন এবং বাইপাস মোড়ের রেনেসা ফার্মেসির মালিক শাহাজাহান আলী ও জেসমিন মেডিকেল হলের মালিক মো. ফরহাদ আলী। ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮ (এ) ও (সি) ধারায় তাদের এ জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে ৫টি ওষুধের দোকানে জরিমানা

আপডেট সময় ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯