ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ফণী’র আঘাতে প্রাণহানি রোধে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান

ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমান

বাংলারচিঠিডটকম ডেস্ক : বঙ্গোপসাগরে ধেয়ে আসা ‘ফণী’র সম্ভাব্য আঘাতে মানুষের প্রাণহানি রোধ এবং সম্পদের ক্ষতি কমিয়ে আনতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমান ২ মে বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিএজএফ) এর সদস্যদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত ‘ফণী’র বর্তমান অবস্থান এবং গতিবিধি দুর্যোগ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দফতর, অধিদফতর সার্বক্ষণিক মনিটর করছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনসমূহকেও মাঠ পর্যায়ে কাজে লাগানো হয়েছে।

তিনি দেশের যে কোন দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় এবং জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমকে উদ্যোগী ভূমিকা নেয়ার আহ্বান জানান।

সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, বিসিজেএফ’র সভাপতি ও দৈনিক জনকন্ঠের নগর সম্পাদক কাওসার রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক বর্তমান’র চীফ রিপোর্টার মোতাহার হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘুর্ণিঝড় ফণী থেকে উপকূলীয় মানুষ, গবাদিপশু, হাস-মুরগী, ছাগল, মহিষ রেডক্রিসেন্ট কর্মী এবং স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের দিয়ে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আনার কাজ চলছে। একই সাথে সম্পদের যাতে ক্ষতি কম হয় সেজন্যও প্রয়োজনী পদক্ষেপ নেয়া হয়েছে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ফণী’র আঘাতে প্রাণহানি রোধে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯