ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ইসলামপুরে সোলার সেচ পাম্প উদ্বোধন

ফিতা কেটে সোলার সেচ পাম্প উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর চর মধ্য বরুলে কৃষকদের সেচ সুবিধা দেওয়ার জন্য ২৬টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ এপ্রিল বিকেলে এই সোলার সেচ পাম্প উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৭-১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২ কোটি ৮ লাখ ৩৯ হাজার ১১৫ টাকা ব্যয়ে ২৬টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে ইসলামপুর উপজেলা প্রশাসন বেলগাছা ইউনিয়নের মধ্য বরুল মারকাজুল হুদা নুরানি কওমি মাদরাসার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দল মালেক, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুল ছালাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ইসলামপুরে সোলার সেচ পাম্প উদ্বোধন

আপডেট সময় ০২:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯