ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনীতিবিদদের দ্বিতীয় ঠিকানা জেলখানা : মির্জা আজম

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

এম ইউ শাকিল, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, আমরা যেহেতু রাজনীতি করি, তাই ক্ষমতা আর জেলখানা খুব কাছাকাছি। ক্ষমতাচ্যুত হলেই জেলখানা আবার জেলখানা থেকে বের হয়ে এসেই মন্ত্রিত্বের শপথ নেই। রাজনীতিবিদদের দ্বিতীয় ঠিকানা হলো ওই জেলখানা।

জামালপুর শহরের পলাশগড় এলাকায় ৭ এপ্রিল রাতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা আজম এসব কথা বলেন।

মির্জা আজম আরও বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, অনতিবিলম্বে জামালপুরের জেলখানাটি সংস্কার করে দিবেন, যা হবে অত্যাধুনিক, উন্নতমানের এবং আন্তর্জাতিক মানের জেলখানা। আমাদের যদি কখনো জেলখানায় যেতে হয়, তবে যেন জেলখানায় আরাম-আয়েশে থাকতে পারি। চোর-ডাকাত আর খুনির জন্যই তো শুধু জেলখানা না, রাজনীতিবিদদেরও ওই জেলাখানায় যেতে হয়।

তিনি আরো বলেন, আমরা সন্ত্রাসীদের ঘৃণা করবো, আমরা মাদককে ঘৃণা করবো, আমরা জঙ্গিবাদকে ঘৃণা করবো। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ যেন আমাদের স্পর্শ করতে না পারে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের মাঝেই আছে জঙ্গি, আমাদের মাঝেই আছে সন্ত্রাসী এবং আমাদের মাঝেই আছে মাদক ব্যবসায়ী।

তিনি বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলবো সন্ত্রাসী যেই হোক, তার যেই পরিচয়ই থাকুক, যেই চাঁদাবাজ হোক, তার বিরুদ্ধে শেখ হাসিনা বলেছেন ‘জিরো টলারেন্স’। আমরা আওয়ামী লীগের মূল নেতৃত্ব আপনাদের সহযোগিতা করবে আপনাদের সাহস জোগাবে। ওইসব বিষয়ে আপনারা কখনো ছাড় দিবেন না।

সুবিধাবঞ্চিত শিশু ও যুবদের সহায়তায় জামালপুর অপরাজেয় বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে মেলা উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মেলা পরিচালনা কমিটির আহবায়ক ছরোয়ার হোসেন শান্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

রাজনীতিবিদদের দ্বিতীয় ঠিকানা জেলখানা : মির্জা আজম

আপডেট সময় ০৬:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯