ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

বকশীগঞ্জে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাটজাত দ্রব্য ব্যবহার আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ওই ছয় প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করা হয়। ২১ মার্চ দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সাঈদা পারভীন।

জানা গেছে, অভিযানে দ্রব্যে পাটজাত মোড়ক ব্যবহার বিধি না মানায় ব্যবসায়ী কাজল মিয়াকে ২ হাজার, ব্যবসায়ী সোহাগ মিয়াকে ১ হাজার ও মো. মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার আইন অমান্য করে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ ও খাদ্যে ভেজাল থাকায় আলীবাবা হোটেল মালিককে ৫ হাজার টাকা, রিপন মোদককে ৭ হাজার টাকা ও হুমায়ুন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ভারপ্রাপ্ত ইউএনও সাঈদা পারভীন এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত

বকশীগঞ্জে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট সময় ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯