ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বকশীগঞ্জে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাটজাত দ্রব্য ব্যবহার আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ওই ছয় প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করা হয়। ২১ মার্চ দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সাঈদা পারভীন।

জানা গেছে, অভিযানে দ্রব্যে পাটজাত মোড়ক ব্যবহার বিধি না মানায় ব্যবসায়ী কাজল মিয়াকে ২ হাজার, ব্যবসায়ী সোহাগ মিয়াকে ১ হাজার ও মো. মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার আইন অমান্য করে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ ও খাদ্যে ভেজাল থাকায় আলীবাবা হোটেল মালিককে ৫ হাজার টাকা, রিপন মোদককে ৭ হাজার টাকা ও হুমায়ুন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ভারপ্রাপ্ত ইউএনও সাঈদা পারভীন এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

বকশীগঞ্জে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট সময় ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯