ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৭ মার্চ সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

বঙ্গবন্ধুর জন্মদিনের শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠি ডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আইনজীবী আব্দুল্লাহ্, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা পরিষদ সদস্য খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা এম এ লতিফ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট সময় ০৭:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯