ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত

সরিষাবাড়ী : মারধর নির্যাতনে গুরুতর আহত নাছিমা খাতুন সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি হন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপস্থিতিতেই তার কক্ষে ঢুকে নাছিমা খাতুন (৩১) নামে এক নারী অফিস সহায়ককে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ সময় হামলাকারীরা তার স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং তাকে বাঁচাতে এগিয়ে আসা দুই শিক্ষার্থীকেও লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়েছে। ​১৮ নভেম্বর, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের রায়েরছড়া সর্দারবাড়ি মডেল একাডেমিতে এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিধুলী ইউনিয়নের সর্দারবাড়ি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাছিমা খাতুন। তার বাবার সঙ্গে পাশের রায়েরছড়া গ্রামের মহসীন রেজা রঞ্জুর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে নাছিমাকে কর্মস্থলে যেতে বাধা ও বিদ্যালয়ে হাজিরা না দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। দুই দিনের ছুটি শেষে ১৮ নভেম্বর সকাল ৯টার দিকে নাছিমা বিদ্যালয়ে যান। সকাল ১০টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে বসে থাকা অবস্থায় মহসীন রেজা রঞ্জু, তার ছেলে নাঈম, স্ত্রী নুরুন্নাহারসহ শামীম ও আজমল সেখানে গিয়ে তাকে বিদ্যালয় ছাড়ার চাপ দেন। নাছিমা রাজি না হলে তাকে মারধর করা হয়। এতে তার উপরের চোয়ালের বাম পাশের দুটি দাঁতের অর্ধেক ভেঙে যায়।

​খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাছিমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

​হাসপাতালে চিকিৎসাধীন নাছিমা খাতুন ১৯ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে অভিযোগ করেন, বাবার সঙ্গে বিরোধের জেরে রঞ্জুর ইন্ধনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আমার হাজিরা খাতা আলমারিতে তালাবদ্ধ করে আমাকে অনুপস্থিত দেখান। ১৮ নভেম্বর প্রধান শিক্ষকের কক্ষে রঞ্জু ও তার লোকজন আমাকে মারধর করে দাঁত ভেঙে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

​তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এই প্রতিবেদককে বলেন, বাইরের কয়েকজন এসে অফিস সহায়কের সঙ্গে তর্কে জড়ালে তাদের সরিয়ে দেওয়া হয়। নাছিমা নিয়মিত বিদ্যালয়ে না আসায় তাকে অনুপস্থিত দেখানো হয়েছে।

​বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, এই ধরনের কোনো ঘটনার বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি।

​শ্যামগঞ্জ কালীবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত

বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত

আপডেট সময় ০৯:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬