ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ইসলামপুর : ইসলামপুর প্রেসক্লাব নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছে। কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অন্য প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

১৯ নভেম্বর, বৃহস্পতিবার তফসিল অনুযায়ী বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক হালিম দুলালের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

প্রধান নির্বাচন কমিশনার হালিম দুলাল জানান, ১১টি পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল এবং দৈনিক ভোরের ডাক ও চলমান কমিটির সভাপতি মোরাদুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।

জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের ইসলামপুর প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল, নাগরিক টেলিভিশন জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সাধারণ সম্পাদক পদে যায়যায়দিন প্রতিনিধি হাফিজ লিটন, দৈনিক জামালপুর দিনকাল এম শফিকুল ইসলাম ফারুক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন, আজকের পত্রিকার এম কে দোলন বিশ্বাস প্রার্থী হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের এস এম হোসেন রানা ও দৈনিক নবচেতনা প্রতিনিধি হোসেন শাহ ফকির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের আব্দুস সামাদ ও সকালের সময় প্রতিনিধি হেলাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী অন্যান্য কার্যক্রম শেষে আগামী ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত

ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬