ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা

দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামালপুর : হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল আর্চাকান্দি গ্রামে মানসিক স্বাস্থ্য বিষয়ক কমিউনিটিপর্যায়ের অনুষ্ঠানে আয়োজক কর্মকর্তা ও অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সুস্থ মন, সুস্থ জীবন- এই ধারণা সকল পর্যায়ের মানুষের চেতনা, চিন্তা এবং মর্মমূলে আনা ও চর্চা করার লক্ষ্যে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় মানসিক স্বাস্থ্য কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এই কার্যক্রমের অংশ হিসাবে ১৬ নভেম্বর, সোমবার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল আর্চাকান্দি গ্রামে মানসিক স্বাস্থ্য বিষয়ক কমিউনিটিপর্যায়ে ক্যম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আকন্দপাড়া কোফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে সংস্থার সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস এ শামসুদ্দিন, কল প্রকল্পের ব্যবস্থাপক মাসুদ পারভেজ, আকন্দপাড়া জামেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সিএইচসিপি শাহ আলম ইকবাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী কামাল হোসেন ও সংলাপ এনিমেটর সাবিনা ইয়াসমিন।

ক্যাম্পেইনে শিশু, কিশোর, কিশোরী, অভিভাবকসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনার পাশাপাশি সংলাপ কেন্দ্রের কিশোরীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সবার মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ক লিফলেটও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, মানসিক স্বাস্থ্য হল এমন একটি সুস্থতার অবস্থা, যেখানে একজন মানুষ-নিজের আবেগ এবং অনুভূতি বুঝাতে ও নিয়ন্ত্রণ করতে পারে। দৈনন্দিন জীবনের চাপ মোকাবিলা করতে পারে। পরিবার ও সমাজের সাথে সুস্থ সম্পর্ক বজায় রাখতে পারে। সিদ্ধান্ত নিতে ও দায়িত্ব পালন করতে পারে। নিজের সক্ষমতা কর্মক্ষমতা বা দক্ষতা ও সম্ভাবনা কাজে লাগাতে পারে। প্রয়োজন হলে অন্যের সাহায্যও চাইতে পারে।

জামালপুর : হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল আর্চাকান্দি গ্রামে মানসিক স্বাস্থ্য বিষয়ক কমিউনিটিপর্যায়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন কয়েকজন কিশোরী। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, মানসিকভাবে সুস্থ মানুষ নিজের প্রতি আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারে। জীবনের আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারে। মনে রাখতে হবে মানসিক স্বাস্থ্য মানে শুধু মানসিক রোগ না থাকা নয়। এটি সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রসঙ্গত, নরওয়ে ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের উদ্যোগে সিডস কর্মসূচির আওতায় কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও জামালপুর সদর উপজেলায় ব্যপকভাবে কাজ শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬