ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বর্তমান সরকারের শিক্ষা পরিকল্পনায় কর্মসংস্থানকে সামনে রেখে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের ফলে জামালপুরে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটবে এবং এখানকার বেকার সমস্যা অনেকাংশে দূর হবে।”

তিনি ২২ আগস্ট, শনিবার দুপুরে জামালপুর শহরের কম্পপুরে ৪৫ কোটি টাকা ব্যয়ে জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

​​শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ একর জমির উপর নির্মিত এই প্রকল্পে তিনটি ছয়তলা ভবন থাকবে। যার মধ্যে একাডেমিক, প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবনসহ সীমানা প্রাচীর নির্মিত হবে।

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, আরিফ হোসেন বাহাজ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমেদসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর শিক্ষা প্রকোশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৯:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬