ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা : জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল।

আজ ১৪ জুলাই, মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে ছিলেন বিডি ক্লিনের সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার, জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিডি ক্লিনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

২০১৬ সালের ৩ জুন একজন স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করা বিডি ক্লিন বর্তমানে ৫৮ হাজারেরও বেশি সদস্য নিয়ে দেশের ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। গত এক দশকে সংগঠনটি ১৮টি খাল, ৭টি নদী ও ৭৬টি পরিচ্ছন্ন উদ্যান গড়ে তোলার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১১:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬