ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার

দেওয়ানগঞ্জ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ৩ জুলাই, ​শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় ছাগল বিরতণ করা হয়।

ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রথম পর্যায়ে ১২০ জন সুফলভোগীর মাঝে এই ছাগল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ​আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ​শাহ জামান খান তুহিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা​ মো. সানোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্মসাধারণ সম্পাদক, ​কৃষিবিদ মনিবুর রহমান মনির, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি  শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক ​আব্দুর রশিদ সাদা, সুফলভোগী ​মল্লিকা আক্তার প্রমুখ।

এতে অন্যান্যের মধ্যে পৌর বিএনপি সভাপতি মনজুরুল হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিনসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, এই প্রকল্পের আওতায় উপজেলার মোট আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে ৭৭০ জন সুফলভোগীর মাঝে সর্বমোট এক হাজার ৫৪০টি ছাগল বিতরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার

আপডেট সময় ০৯:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬