ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : বিএনপির কর্মীসভায় বক্তৃতা করেন সংসদ শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিশ্বের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসের একটি বিরল ঘটনা যে নির্বাচনে যারা ভোট দিয়েছে তাদের সবার হাতেই কালি লাগিয়ে দেওয়া হয়েছে। অনেকেই হাতে এখনো কালি লেগে আছে। নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়ন করা শুরু করেছে।

১২ মে, মঙ্গলবার বিকালে পৌরসভা সংলগ্ন শহিদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই জাতির কাছে যে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন এবং যে সমস্ত নির্বাচনী ওয়াদা করেছিলেন নির্বাচন পরবর্তী সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে ইতিমধ্যেই পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি শুধু সকলের পক্ষ থেকে এটুকু বলতে চাই আমরা যারা বক্তব্য রেখেছি, বক্তব্যের যে কথাগুলো এই মঞ্চে বলেছি, সেই কথাগুলো আমরা নিজেরাই যাতে পালন করার চেষ্টা করি। আমরা যদি নিজেরা পালন করি, তা হলেই আজকের এই কর্মীসভা সফল ও সার্থক হবে।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকছেদুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। কর্মীসভার সঞ্চালনায় ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।

কর্মীসভায় সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৮:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬