ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলনেতা খোরশেদ আলম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলনেতার উপর হামলার প্রতিবাদে ও হামলার মদদদাতা সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল দুপুরে পৌর শহরের হাই স্কুল মোড় এলাকায় অবস্থিত মেরুরচর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ও সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খোরশেদ আলম বলেন, ১০ এপ্রিল রাতে হাটের ইজারা দেওয়াকে কেন্দ্র করে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী বাজারে আমার উপর হামলা করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার লোকজন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও আট দিনেও মামলা নথিভুক্ত করেননি বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন।

তাই মামলা রুজু করা ও হামলার মদদদাতা চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তারা।

তবে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ প্রতিবেদককে বলেন, ঘটনাটি মীমাংসা করতে বিএনপির নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬