ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। ছবি : বাংলারচিঠিডটকম

পাট ও পাটপণ্য ব্যবহার বৃদ্ধি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণে পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী, পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও স্টেক হোল্ডারদের অংশগ্রহণে জামালপুরে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল, বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামালপুরের পাট উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, আমাদের পাট যেমন সোনালী। এই রকম সোনালী একটা অতীত ছিল পাটের। একসময় প্রধান অর্থকরী ফসল ছিল আমাদের দেশে। এই পাট থেকেই এক সময় বাংলার যাবতীয় উন্নয়ন হয়েছে। এই জনপদ যে ধনী জনপদ ছিল এটার অন্যতম কারণ হচ্ছে পাট। সেই সময়টা আমাদের নাই এখন আর। সরকার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সরকার ঘুরে দাঁড়ানোর চেষ্টার কারণে যে কলাকৌশল ব্যবহার করতে হয় এবং একটা হচ্ছে আইন ও বিধি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের মুখ্য পাট পরিদর্শক মো. নূর আলম, সাবেক পাট উন্নয়ন সহকারী মো. আব্দুল জলিল, পরিদর্শক (পাট) মো. আওরংগযেব, পাটব্যবসায়ী মো. বাবুল হোসেন, উদ্যােক্তা আতিয়া সিদ্দিকা, মো. ইকবাল হোসেন, উদ্যােক্তা সারজিয়া জাহান প্রমুখ।

মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা, উদ্যোক্তাগণ ও কৃষকবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬