ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত

জামালপুর : মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি মো. আমিনুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যা মামলার রায়ে আসামি ওই নারীর স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

৩০ মার্চ, সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেন আদালত। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক সাংবাদিকদের জানান, ২০২২ সালের ২৪ এপ্রিল মামলাটির ১ নম্বর আসামি আমিনুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। নির্যাতনের পর তাকে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তিনি সেখানেই মারা যান।

এ ঘটনায় নিহত সুজানা আক্তারের বাবা বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামির উপস্থিতিতে ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামি আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত

আপডেট সময় ০৭:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬