ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

জামালপুর : অটোরিকশাভ্যান ও অটোরিকশা চুরি-ছিনতাইয়ের প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশাভ্যান ও অটোরিকশা চুরি-ছিনতাই বেড়েছে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এসবের প্রতিবাদে বকশীগঞ্জ স্বর্বস্তরের জনগণের ব্যানারে ১৫ মার্চ, রবিবার দুপুরে বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে অটোরিকশাভ্যান ও অটোরিকশা চালকসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষের অংশ গ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সদস্য সচিব আমির হোসেন, ফয়সাল আহমেদ, সাকিব হাসান ও মো. তামিম প্রমুখ।

শাহরিয়ার আহমেদ সুমন বলেন, বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কিছুদিন ধরে ব্যাপক অটোরিকশা চুরির ঘটনা ঘটছে। শহরে সিসিটিভি ক্যামেরা থাকার পরও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এখন পর্যন্ত কোন চোরকে আটক করতে পারেনি পুলিশ। আজকের পর যদি চোরদের আটক করা না হয় পরবর্তীতে থানায় অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেনের কড়া সমালোচনাও করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬