ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড

দু্ই চোরাকারবারি আটক

দেওয়ানগঞ্জ : আটক দুই চোরাকারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি ও ভারতীয় ওষুধসহ শিপন মিয়া ও আব্দুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

৫ মার্চ, বৃহস্পতিবার জামালপুর ৩৫ বিজিবি পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

৫ মার্চ দিবাগত রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় থেকে চোরাকারবারি শিপন মিয়া ও আব্দুস ছামাদকে আটক করে। তাদের কাছে থেকে ২২ হাজার রুপি ছাড়াও ভারতীয় ১৮টি ওষুধ, মোবাইলফোন সেট ও পান মশলা জব্দ করা হয়।আটক দ’জনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, আটক চোরাকারবারিদের দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু

দু্ই চোরাকারবারি আটক

আপডেট সময় ০৮:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬