ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

যড়যন্ত্র মোকাবেলার আহ্বান বকশীগঞ্জ উপজেলা বিএনপির

বকশীগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। ছবি : বাংলারচিঠিডটকম

দলীয় নেতা কর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপি। ১৪ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আমাদের নেতা এম. রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাকে নির্বাচিত করায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় সাধারণ মানুষের বিজয়। এই বিজয় জনগণের বিজয়।

তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপি জোটবদ্ধ হয়ে গভীরভাবে ষড়যন্ত্র করছে। আমাদের বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাতেও ষড়যন্ত্র করা হচ্ছে। সারাদেশে জামায়াতের নেতা-কর্মীরা অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। তাই আমাদের নেতা-কর্মীদের খুবই সজাগ ও সতর্ক থাকতে হবে। যাতে করে কোন অপশক্তি বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে না পারে।

জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, নেতা-কর্মীদের অনুরোধ করব- আমরা বিজয়ী হয়েছি। তাই মাথা ঠান্ডা রেখে নিয়মতান্ত্রিক উপায়ে সকল অপশক্তিকে প্রতিহত করব।

সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

যড়যন্ত্র মোকাবেলার আহ্বান বকশীগঞ্জ উপজেলা বিএনপির

আপডেট সময় ০৭:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬