ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি

জামালপুর : রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন কমিশন (ইসি) ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে।

১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ভোট গণনা শুরু হয়। এরপর ১২ ফেব্রুয়ারি রাতে সারা দেশ থেকে রিটার্নিং কর্মকর্তারা ইসিতে ফলাফল পাঠানো শুরু করেন। কমিশন বৃহস্পতিবার রাতে প্রথমে আংশিক ফলাফল ঘোষণা শুরু করেন। এরপর গভীর রাত থেকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা শুরু হয়। উৎসবমুখর পরিবেশে দেশি-বিদেশি গণমাধ্যম, রাজনীতিবিদ ও পর্যবেক্ষকদের উপস্থিতি বহু কাঙ্ক্ষিত এই ফলাফল ঘোষণা করা হয়।

১৩ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণার মধ্যদিয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ফলাফল ঘোষণা সমাপ্ত করেন।

ইসি ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই শতাধিক আসনে জয়লাভ করেছে।

জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করে ইসি। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি।

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা দল বেঁধে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে কমিশন জানায়।

বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে এবার ভালো একটি নির্বাচন হয়েছে। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি

আপডেট সময় ০৮:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬