ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া

নকলা : বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন, আমি আপনাদের কাছে নেতা হওয়ার জন্য আসি নাই। এসেছি সেবক হওয়ার জন্য। আর আমি শাসক হওয়ার জন্য আসি নাই। এসেছি খাদেম হওয়ার জন্য।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৮ ফেব্রুয়ারি, রবিবার বিকালে উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা হল আস্থার প্রতীক। বিশ্বাসের প্রতীক। এ প্রতীকের বিজয় হলেই নকলা-নালিতাবাড়ীর উন্নয়ন ঘটবে। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। ব্যবসায়ীরা দিনের বেলায় শান্তিতে ব্যবসা করে রাতের শান্তিতে ঘুমাতে পারবেন। মা-বোনেরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবেন। কর্মক্ষেত্রে আলাদা সুযোগ সুবিধা পাবেন। বেকারত্ব সমস্যা দূর হবে। শিক্ষা ও কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটবে।

নকলা উপজেলা আমীর মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেক্রেটারি শরিফুর রহমান, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারদিন হাসান হাসিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, পৌর জামায়াতের নায়েবে আমির আরিফ রব্বানীসহ ১১ দলীয় জোটের নকলা-নালিতাবাড়ীর নেতা-কর্মীবৃন্দ। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল বের হয়।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া

আপডেট সময় ০৯:১১:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬