ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ : বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জামালপুরের একমাত্র ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন পয়েন্ট চালু করা হবে। যা কাজ বাকি আছে সেগুলো করা হবে। উন্নয়নের স্বার্থে বিএনপিকে ভোট দেওয়ার বিকল্প নাই। তাই এবারের নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

২৫ জানুয়ারি, রবিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর মির্ধাপাড়া মোড়ে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে। সবার আগে কর্মীদের ধানের শীষে ভোট দিয়ে তারপর অন্য ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। আপনারা ১২ তারিখে বিএনপিকে ভোট দিয়ে উন্নয়ন বুঝে নেবেন। বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হবে। এছাড়াও নারীদের উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু আপনারা পাশে থাকলে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে।

পরে লাউচাপড়া , পলাশতলা বাজার সহ কয়েকটি জায়গায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : এম রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬