ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সৌদি প্রবাসী দিলেন আর্থিক সহায়তা

দেওয়ানগঞ্জ : আর্থিক সহায়তার টাকা গ্রহণ করেন ভুক্তভোগী জাবেদ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয় সম্পাদক সৌদি প্রবাসী আব্দুল মোতালেব মণ্ডল। ২৯ ডিসেম্বর, সোমবার রাতে তার প্রতিনিধিদের মাধ্যমে ক্ষতি গ্রতিগ্রস্ত জবেদ আলীর হাতে নগদ অর্থ প্রদান করেন।

জানা গেছে, ২৮ ডিসেম্বর, রবিবার দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মোয়ামারি গ্রামের জবেদ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডে দু’টি বসত ঘরসহ প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সৌদি প্রবাসী দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব মণ্ডল তার প্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা করেন। এ সময় পাররামরামপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহুরুল হক, সহ-সভাপতি ইমদাদুল হল মিলন মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি লুলু মণ্ডল, জ্যেষ্ঠ সহ-সভাপতি তারেকুল আজম তুষার, সাধারণ সম্পাদক সোহানুর রহমান ছাইদুর, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সৌদি প্রবাসী আবদুল মোতালেব মণ্ডল এ প্রতিবেদককে বলেন, জবেদ আলীর বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে ঘর নির্মাণ্যে জন্য আমি কিছু নগদ অর্থ সহায়তা দিয়েছি। আমি উপস্থিত না থাকায় পাররামরামপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মাধ্যমে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সৌদি প্রবাসী দিলেন আর্থিক সহায়তা

আপডেট সময় ১০:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫