ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

আন্তঃকলেজ ফুটবলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ চ্যাম্পিয়ন

জামালপুর : চ্যাম্পিয়ন ট্রফি হাতে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ দল। ছবি : বাংলারচিঠিডটকম

এসো দেশ বদলাই. পৃথিবী বদলাই- এই প্রতিপাদ্যেকে সামনে রেখে তারুণ্যের শক্তি ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে জামালপুর জেলাপর্যায়ে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ দল। ১৭ ডিসেম্বর, বুধবার জামালপুর জিলা স্কুল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত ফাইনাল খেলা ছিল প্রতিযোগিতাপূর্ণ। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কারের ট্রফি ও মেডেল বিতরণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল শুধু একটি খেলা নয়। এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলে। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েন সোসিয়েশনের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

আন্তঃকলেজ ফুটবলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫