ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত : ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদানের জন্য তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটারদের নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

সরকারি চাকরিজীবী যে সব ভোটার নিজ কেন্দ্রে ভোট দিতে পারবেন না, তারাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। অ্যাপটি ১৮ নভেম্বর, মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

এখনো যারা এই অ্যাপে নিবন্ধন করেননি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে, আর যারা দেশে আছেন, তাদেরকে প্রবাসে বসবাসরত তাদের নিকটজনকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে, ভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে আহ্বান জানানো হয়েছে।

ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের স্ব স্ব দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে, প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তথ্যসূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত : ইসি

আপডেট সময় ১০:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫