ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা
পোশাক কর্মী বিনা হত্যা

আসামিদের গ্রেপ্তারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জ : পোশাককর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

গাজীপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পোশাককর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাট্টাজোড় বীরগাঁও গ্রামবাসীর উদ্যোগে ২৭ নভেম্বর, বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্মসমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, নিহত গৃহবধূ বিনার বাবা সুলতান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি রেজুয়ান সিদ্দিকী প্রমুখ।

এ সময় উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক বলেন, ৪৮ ঘন্টার মধ্যে পোশাককর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যায় জড়িত তার স্বামী জুয়েল মিয়া ও অন্যান্যদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচির আয়োজন করা হবে।

এর আগে ১৭ নভেম্বর, সোমবার গাজীপুরের গাছা থানাধীন বড়গাছি এলাকায় একটি ভাড়া বাসা থেকে পোশাককর্মী রুবাইয়া আক্তার বিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পরিবারের অভিযোগ তার স্বামী জুয়েল মিয়া তাকে হত্যা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

পোশাক কর্মী বিনা হত্যা

আসামিদের গ্রেপ্তারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৯:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫