ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

১৪ নভেম্বর গারো পাহাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর হাফ ম্যারাথন

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে ১৪ নভেম্বর, শুক্রবার ভোরে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে হাফ ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

এতে হাফ ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য দেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম। তিনি জানান, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া এবারের হাফ ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা ও স্থানীয় প্রায় আটশত শিশু, নারী ও পুরুষ। তাদের মধ্যে থাকছেন সমাজের পিছিয়ে পড়া বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষও।

ম্যারাথনের ক্যাটাগরিগুলো হচ্ছে- এক কিলোমিটার, পাঁচ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটার। অংশগ্রহণকারীদের জন্য থাকছে জার্সি, মেডেল, কিটব্যাগসহ প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থানের পুরস্কার। ১৩ নভেম্বর, বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারীদের মাঝে কিট বিতরণ করা হবে।

এবারের ম্যারাথন অনুষ্ঠানের সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, মিমোজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান জাকির হোসেন বাচ্চু, রেস মার্শাল আব্দুল্লাহ আল মামুন সাকিব, কামাল হোসেন, শাহরিয়ার ইসলাম রবিন, শাহরিয়ার আহমেদ রাব্বি প্রমুখ।

পরে দ্বিতীয় পর্বে ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরির জার্সি ও মেডেলসহ কিটব্যাগ উন্মোচন করা হয়। এ সময় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

১৪ নভেম্বর গারো পাহাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর হাফ ম্যারাথন

আপডেট সময় ০৯:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫