ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মাদারগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জ : বক্তব্য রাখেন এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আজাদী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর, শনিবার সকালে মাদারগঞ্জ পৌরসভার স্থানীয় একটি মাদরাসা মাঠে পৌর জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে এ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আজাদী। তিনি বলেন, দেশে ইসলামভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাচ্ছে। নারীরা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার।

কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি সুলতানা বিলকিস। পৌর জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি আতিয়া মুস্তারি রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম এবং উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি মর্জিনা আমিন প্রমুখ।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫