ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ইসলামপুরে কাবিখা-কাবিটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাগজে কলমেই প্রকল্প সীমাবদ্ধ

ইসলামপুর : দক্ষিণপাড়া মিষ্টারের বাড়ি হতে তারির বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হয়নি। রাস্তার আগের মতই আছে। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর উপজেলায় অতি দরিদ্র, ভূমিহীন ও বেকার মানুষের খাদ্য নিশ্চিতকরণের জন্য কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার না হয়ে উন্নয়ন প্রকল্প কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের গ্রামীণ উন্নয়নে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে দক্ষিণপাড়া হাসমতের পুকুরপাড় থেকে মিষ্টারের মেশিনপাড়, দক্ষিণপাড়া মিষ্টারের বাড়ি থেকে তারির বাড়ি, আগ্রাখালী হাশেমের বাড়ি থেকে সোহেলের বাড়ি এবং শন্তুর মোটরঘর থেকে সিরাজের বাড়ি পর্যন্ত চারটি প্রকল্পে মোট ১২ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

এছাড়াও কাবিখা প্রকল্পে টাবুরচর ফজল মাস্টারের পুকুরপাড় থেকে সাইফুউদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা, টাবুরচর বেলালের দোকান হতে দশআনী নদীর পাড় পর্যন্ত রাস্তা নির্মাণে ১০ দশমিক ২৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

ইসলামপুর : দক্ষিণপাড়া হাসমতের পুকুরপাড় হতে মিষ্টারের মেশিনপাড় পর্যন্ত রাস্তা পুন: নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হয়নি। রাস্তার আগের মতই আছে। ছবি : বাংলারচিঠিডটকম

সরেজমিনে দেখা গেছে, নামমাত্র কাজ করার কিছু অস্তিত্ব পাওয়া গেলেও শুরুর পর বন্ধ রেখে দক্ষিণপাড়া মিষ্টারের বাড়ি থেকে তারির বাড়িসহ অন্যান্য প্রকল্পগুলো কাগজে সম্পন্ন দেখানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরের তদারকির অভাব। তাদের দায়সারা মনোভাবের কারণেই সরকারি অর্থের লুটপাট হয়েছে। সরকার উন্নয়নের নামে প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও মাঠে ফলাফল শূন্য। তারা দ্রুত পূর্ণ রাস্তা নির্মাণের দাবি জানান।

প্রকল্পের সভাপতি আসাদুল্লা আশা জানান, নামমাত্র আমাকে সভাপতি করে, আমার স্বাক্ষর ছাড়াই প্রকল্পের টাকা উত্তোলন করেছেন চেয়ারম্যান।

চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুটি প্রকল্পের সভাপতি শামসুজ্জামান সুরুজের কাছে চানতে চাইলে তিনি বলেন, প্রকল্পের সভাপতির সাথে আপনারা কথা বলেন। আমি কিছু জানি না।

ওই সময় দায়িত্বরত পিআইও শওকত জামিলের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে এ শেফা এ প্রতিবেদককে বলেন, ওই সময় আমি ছিলাম না বিধায় কিছু জানি না। তবে  প্রকল্পগুলো সম্পর্কে খোঁজ নিবেন বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ইসলামপুরে কাবিখা-কাবিটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাগজে কলমেই প্রকল্প সীমাবদ্ধ

আপডেট সময় ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫