ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন, নগদ টাকা দিলেন জেলা প্রশাসক

দেওয়ানগঞ্জ : ক্ষতিগ্রস্ত এক ব্যক্তির হাতে সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৬ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্থদের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন, জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান, কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক হাছিনা বেগম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার আপনাদের ঘর নির্মাণ করার জন্য ঢেউ টিন ও নগদ অর্থ দিয়েছেন। টিন ও নগদ অর্থ দিয়ে ঘর নির্মাণ করবেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.  আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন পরিবার অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘর নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ১৩ জন পরিবারকে ২৬ বান্ডল ঢেউ টিন ও নগদ ৭৮ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান এপ্রতিবেদককে বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে তাদের ঘরগুলো দ্রুত পুনঃমেরামতের জন্য দুই বান্ডল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন, নগদ টাকা দিলেন জেলা প্রশাসক

আপডেট সময় ১১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫