ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮ পরিবার পেল ছাগল

বকশীগঞ্জ : ছাগল গ্রহণ করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যরা। ছবি : বাংলািচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

১২ অক্টোবর, রবিবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি আদিবাসী কার্যালয়ে মাঠে ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে এক জোড়া করে ছাগল দেওয়া হয়।

বকশীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ছাগল বিতরণকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফরিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার শাহরিয়ার মাহমুদ আরমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্বিষা আফরিনসহ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এসব ছাগল বিতরণ করে।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮ পরিবার পেল ছাগল

আপডেট সময় ০৯:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫