ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বকেয়া বেতনসহ ৭ দফা দাবিতে জামালপুরে এফপিএবির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

জামালপুর : এফপিএবির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

২২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি-এফপিএবি’র কর্মকর্তা কর্মচারীরা। ৫ অক্টোবর, রবিবার দুপুরে শহরের চালাপাড়া এলাকায় এফপিএবি জামালপুর জেলা শাখা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে এফপিএবি জামালপুর জেলা শাখার সভাপতি শহীদুল হক খান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় কাউন্সিলরের সদস্য সেলিনা বেগম, আজীবন সদস্য অজয় কুমাল পাল, জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এ সময় শহীদুল হক খান দুলাল বলেন, সংগঠনটির স্বৈরাচার সভাপতি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ। ২২ মাসের বকেয়া বেতন-ভাতা দ্রæত সময়ের মধ্যে পরিশোধ। বেতন-ভাতা নিয়মিত প্রদান। দাতা সংস্থা আইপিপিএফ এর সদস্যপদ ফিরিয়ে আনার জন্য সকল কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাবেক সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রাপ্য সকল দেনা-পাওনা পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের হয়রানিমূলক বদলির আদেশ প্রত্যাহারসহ স্ব স্ব স্থানে পুনর্বহাল করা ও এফপিএবির কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গঠনের অনুমোদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

মানববন্ধনে অন্যান্য বক্তারাও একই দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বকেয়া বেতনসহ ৭ দফা দাবিতে জামালপুরে এফপিএবির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫