ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মাদারগঞ্জ : যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাওয়াই রোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে মুখে মাক্স পরে হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেছ।

এ সময় পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের  জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেছ বলেন, উপজেলা হাওয়াই রোড় ও খরকা বিল উপজেলার বিনোদন স্পট। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সড়কটিতে যানবাহন ও দর্শনার্থীদের চাপ থাকার কারণে রাস্তার দুই পাশ দ্রুত অপরিষ্কার হয়ে যায়। সবাই সবার অবস্থান থেকে যদি আমরা সচেতন থাকি তাহলেই শহরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব। এ সময় ময়লা-আর্বজনা ড্রেন, রাস্তার পাশে কিংবা খরকা বিলে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ১১:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫