ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

আশেক মাহমুদ কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : মাদকবিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

মাদককে না বলুন, সুস্থ্ সমাজ গড়ুন- এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে মাদক ও তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগিতায় জামালপুর জেলা প্রশাসন ২২ সেপ্টেম্বর, সোমবার দুপুরে কলেজটির স্টাফ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, শিক্ষা, আইসিটি ও উদ্যােক্তা প্রশিক্ষণ আরও বাড়ানো দরকার। সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে। আমরাও আন্তরিক আছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ানো হলে শিক্ষার্থীরা ইতিবাচক কর্মকাণ্ডে অধিকতর সম্পৃক্ত হবে। আপনারা দেখেছেন জুলাই তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে।

জামালপুর : মাদকবিরোধী আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এতে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী আল আমিন রুহানি ও শামসুদ্দিন সোলায়মান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ কলেজ প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করেন। আলোচনা সভায় সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

আশেক মাহমুদ কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫