ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মাদারগঞ্জে সাপের দংশনে কৃষকের মৃত্যু

মাদারগঞ্জ : উপজেলা হাসপাতাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাপের দংশনে আমিনুর ইসলাম (৪৫) নামের একজন কৃষকের মৃত্যু হয়ছে। ১২ সেপ্টেম্বর, শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত আমিনুর ইসলাম উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি এলাকার আব্দুল সামাদ গেন্দা দোকানদারের ছেলে।

জানা গেছে, ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আমিনুর টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে দংশন করে। তাতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আমিনুরকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরবর্তীতে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাতেই ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমিনুর ইসলামকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবু রায়হান এ প্রতিবেদককে বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আমিনুর ইসলাম নামে একজন সাপেকাটা রোগীকে জরুরি বিভাগে আনা হয়। সাপে দংশনের পর ৪ ঘন্টা তারা কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা নেন। আমাদের এখানে যখন আনা হয় তার অবস্থা মুমূর্ষু ছিল। এরপরেও আমরা রোগীর স্বজনদের অনুমতি নিয়ে এন্টিভেমন দেই। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মাদারগঞ্জে সাপের দংশনে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫