ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা

জামালপুর : বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  ২৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জাালপুর জেলা প্রশাসন এই সংবর্ধনা  অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম প্রমুখ।

 জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন,  শুধু জিপিএ-৫ পাওয়াই সব নয়। বরং এর মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াটাই সবার লক্ষ্য হতে হবে। স্কুল জীবনের পড়াশোনার সঙ্গে কলেজের পড়াশোনার অনেক পার্থক্য রয়েছে। তাই রুটিন মাফিক পড়ালেখা করে সময়কে সঠিকভাবে কাজে লাগতে হবে। এসএসসি পরীক্ষা হল জীবনের প্রথম ধাপ। আজ যারা প্রথম ধাপ পাড় করেছো তারা এখন থেকেই দ্বিতীয় ধাপে পড়চলা শুরু করেছো। আর প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ কিছুটা কঠিন হবে এটাই স্বাভাবিক। দ্বিতীয় ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা। তাই এই সময়টাতে ভাল বন্ধু নির্বাচন করা খুবই জরুরি। যারা পড়ালেখায় আগ্রহী এবং গঠনমূলক কাজে জড়িত থাকে এমন বন্ধুদের সঙ্গে মিশলে নিজের উন্নতি করা সহজ হয়। অন্যদিকে ভুল পথে চালিত হতে পারে এমন বন্ধু থেকে দূরে থাকতে হবে।

পরে জামালপুর জিলা স্কুল, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও নান্দিনা এম এইচ কে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪০ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা

আপডেট সময় ১০:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫