ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নালিতাবাড়ীতে দলিল জালিয়াতি মাসুদের বিরুদ্ধে মানববন্ধন

শেরপুর : মাসুদ পারভেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দলিল জালিয়াত ও ফ্যাসিবাদের দোসর মাসুদ পারভেজকে সরকারি বিভিন্ন অফিসে প্রবেশ নিষিদ্ধ করা ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৭ আগস্ট, বুধবার দুপুরে উপজেলার রাজনগর ভূমি অফিসের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন দেন বিএনপিনেতা আশরাফুল আলম সাদা, দলিল লেখক আলী হোসেন, সেলিম মিয়া, মানবাধিকারকর্মী আব্দুল হান্নান প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, মাসুদ পারভেজ রেজিস্ট্রেশনধারী দলিল লেখক বা ভেন্ডার না হয়েও দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের নামে ভুয়া দলিল, পর্চা ও খারিজ তৈরি করে আসছেন। এতে একদিকে লাইসেন্সধারী দলিল লেখকদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে গ্রাহক ও ভূমি অফিসে তৈরি হচ্ছে নানা বিড়ম্বনা।

এ সময় বক্তারা মাসুদ পারভেজকে অফিসে নিষিদ্ধ করা এবং তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে দলিল জালিয়াতি মাসুদের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ০৯:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫