ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরে বিএনপির সম্মেলনকে সফল করতে প্রচার ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

জামালপুর : জেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে জামালপুর সদর উপজেলা বিএনপির আনন্দ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জামালপুর জেলা শাখার সম্মেলনকে সাফল্য মণ্ডিত করতে জামালপুরে প্রচার ও আনন্দ মিছিল করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি। ১৭ আগস্ট, রবিবার বিকালে জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে প্রচার ও আনন্দ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, ২০১৬ সালে জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বৈরাচার শেখ হাসিনার সেই সময়ের জাতাকলে আমরা প্রকাশ্যে দীর্ঘদিন কোন প্রকার সভা সমাবেশ করতে পারি নাই। সেই প্রতিকূলতার মধ্যে ২০১৬ সালের সেই সম্মেলন বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় বলেছিলেন, আওয়ামী লীগের অনেকেই বলেছিলেন বিএনপি শেষ হয়ে গিয়েছে। বিএনপি নাকি নাই। বিএনপি বাংলাদেশে আছে কি না জামালপুর এসে দেখে যান।

তিনি আরও বলেন, আজকে সেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বিএনপি একটি দল যে দলটি ইতিমধ্যে ১৭ বছর স্বৈরাচার পতনের আন্দোলন করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতির দলে পরিনত হয়েছে। জামালপুরের জনগণের কাছেও সবচেয়ে জনপ্রিয় রাজনীতি দলে পরিনত হয়েছে বিএনপি।

ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা বিশ্বাস করি এই দলের একটি সম্মেলন, যে সম্মেলনের মধ্যে দিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মী সকল পার্থক্য ভুলে একটি আনন্দ উৎসবে মেতে উঠে। যে সম্মেলনের মধ্যে দিয়ে একটি জেলায় এবং জেলার আওতাধীন ইউনিয়নগুলোতে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়। আমরা বিশ্বাস করি যে ২৩ আগস্টের সম্মেলনকে সামনে রেখে জামালপুর জেলা বিএনপি আরও বেশি ঐক্যবদ্ধ এবং আরও বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে ইনশাআল্লাহ।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন প্রমুখ।

প্রচার ও আনন্দ মিছিলে সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরে বিএনপির সম্মেলনকে সফল করতে প্রচার ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫